• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নতুন আইজিপি আলী হোসেন ফকির কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি

নতুন আইজিপি আলী হোসেন ফকির

নিজস্ব সংবাদ দাতা / ৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকির-কে দেশের নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য।
১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাটের সদর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আলী হোসেন ফকির। উচ্চশিক্ষা সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে—ম্যানেজমেন্ট বিষয়ে বিকম (অনার্স), এমকম ও এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদানের মধ্য দিয়ে তাঁর কর্মজীবনের সূচনা।দীর্ঘ কর্মজীবনে তিনি পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স এবং ডিআইজি, এসপিবিএন হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া নেত্রকোনা, ফেনী ও মাগুরায় পুলিশ সুপার, সিলেটে আরআরএফ কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা ও ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তাঁর সক্রিয় অংশগ্রহণ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো ও আইভরি কোস্টে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন। প্রশিক্ষণ ও সরকারি কাজে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশে সফর করেছেন তিনি।বর্তমানে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক ও ১৫তম বিসিএস পুলিশ ফোরামের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি খুলনা ক্লাব ও ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য, এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এবং বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করছেন।পেশাগত দক্ষতা, প্রশাসনিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের সমন্বয়ে আলী হোসেন ফকিরের এই নিয়োগকে বাংলাদেশ পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন