ঢাকা   ০৮:৩৮:০২ পিএম, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে এতিম ও হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : Tuesday, March 3, 2026,
  • 462 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার দাউদকান্দিতে কুরআন তিলাওয়াত ও গজল পরিবেশনের মধ্য দিয়ে এতিম ও হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা  হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লা উত্তর জেলা জাসাস ও দাউদকান্দি উপজেলা জাসাসের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খন্দকার মারুফ হোসেন, সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটি। তিনি শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন এবং এ ধরনের সামাজিক উদ্যোগের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল লতিফ ভুইয়া, পৌর বিএনপির আহবায়ক সেলিম সরকার সহ জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্থানীয়রা বলেন, এটি সমাজের অসহায় ও মেধাবী শিশুদের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি