• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক মূল্য তালিকা না থাকায় দুই মিষ্টির দোকানকে জরিমানা

মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

বিপ্লব সিকদার / ৮৪৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

 

কুমিল্লার মেঘনা উপজেলায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ ) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ব্রাহ্মনচর এলাকার হালিম মেম্বার বাজারে এ অভিযান পরিচালিত হয়। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই (নিঃ) মো. আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় সাগরের সেলুনের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোছাঃ ফরিদা বেগম (৪৫), মোছাঃ মমতাজ বেগম (৫৫) ও আঃ মোতালেব মন্ডল (২০)-কে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে ফরিদা বেগম টাঙ্গাইলের কালিহাতি, মমতাজ বেগম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং মোতালেব মন্ডল গাজীপুরের জয়দেবপুর এলাকার বাসিন্দা।এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে এসআই মো. আলী হোসেন বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।ওসি আরও  বলেন এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এবং মাদকের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন