ঢাকা   ০৫:৪৬:০৯ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ, , ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : Monday, April 20, 2026,
  • 409 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

কুমিল্লার মেঘনা উপজেলায় রাজনীতি ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় টেটাসহ দেশীয় অস্ত্রের ব্যবহার এবং প্রতিপক্ষের ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে উভয় পক্ষের অন্তত উভয় পক্ষের ৩-৪ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সোমবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে এ ঘটনা ঘটে। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি পন্থী সালাম গ্রুপ ও রাজনৈতিক ভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের মনোয়ার মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবারের হাতাহাতির ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে মঙ্গলবার বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে আওয়ামী পন্থী  মনোয়ার মেম্বার গ্রুপের লোকজন বিএনপি পন্থী  সালাম মিয়ার বিল্ডিং ও বসতঘরে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ রয়েছে। এতে ব্যপক ক্ষয়ক্ষতি ও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হাসান জানান, শমলা বেগম (৫৫) নামে এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্য আহতরা এখনো হাসপাতালে আসেননি।

চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, শনিবারের ঘটনার জের ধরে মঙ্গলবার বড় ধরনের সংঘর্ষ হয়েছে। পূর্ব শত্রুতার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংঘর্ষে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।ওসি শহীদুল ইসলাম  বলেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিষয়টি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে বলে আমরা জেনেছি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি