• বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]

মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ

ডেস্ক রিপোর্ট / ১৩৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

কুমিল্লার মেঘনা উপজেলায় বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) ভোররাতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (৪ মে) রাত সাড়ে ১১টার দিকে মেঘনা থানার একটি দল উপজেলার ভাওরখোলা ইউনিয়নের বৈদ্যনাথপুর (শিবনগর) এলাকায় অভিযান চালায়। এ সময় নজরুল ইসলামের বাড়ির একটি কক্ষ থেকে আবরান ইসলাম (২১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাকে ধরা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার শোবার ঘরের খাটের বালিশের নিচ থেকে একটি পোটলায় রাখা ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দ তালিকা প্রস্তুত করে আলামত পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং ঘটনাস্থলে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়।এ ঘটনায় মেঘনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওসি শহীদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এবং তার বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন