ঢাকা   ০৫:৫২:০১ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে সংসদ ভবনে বসছে সোলার প্যানেল ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৭০ রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম অ্যামচ্যামের ৩০তম ইউএস ট্রেড শো শুরু হচ্ছে ৫ নভেম্বর মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর থাইল্যান্ড ভ্রমণে ১০ নিয়মের বেড়াজাল, হতে পারে জেল-জরিমানাও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, দুই শতাধিক কারখানায় ছুটি ঘোষণা রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের সীমান্তের ওপারের ইশারায় দেশ অস্থিতিশীলের চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

মেঘনা প্রতিনিধি
  • Update Time : Sunday, June 21, 2026,
  • 196 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

কুমিল্লার মেঘনা উপজেলায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ শাহ আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার বড়কান্দা ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আজ রোববার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা থানার একটি মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বড়কান্দা ইউনিয়নের কান্দাপাড়া এলাকার একটি আমবাগানের ভেতরে অবৈধ মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে থানার এসআই তুষ্ট লাল বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহ আলী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোচর থেকে কাগজে মোড়ানো একটি পোটলায় থাকা ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তারকৃত শাহ আলী উপজেলার ভাওরখোলা ইউনিয়নের ভাওরখোলা গ্রামের হযরত আলীর ছেলে। তার বিরুদ্ধে মেঘনা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার টেবিল ১৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।ওসি শহীদুল ইসলাম বলেন  প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে অভিযোগের সমর্থনে যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকার উঠতি বয়সী যুবকদের কাছে গাঁজা বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
রবিবার তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তদন্তের স্বার্থে জেলহাজতে আটক রাখার আবেদন করা হয়। মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি