• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সিংড়ায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা মিথ্যা ও বানোয়াট: বিএনপি নেতার সংবাদ সম্মেলন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মাদরাসার ২ শিক্ষার্থী নিহত, ব্যাপক হতাহতের আশঙ্কা মরদেহ ফিরেছে, ফেরেনি স্বস্তি: রাণীশংকৈল সীমান্তে বিএসএফের গুলিতে নিহতদের পরিবারে দীর্ঘদিনের দুর্দশা নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানি, তাৎক্ষণিক সমাধান পেলেন সেবাপ্রত্যাশীরা সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় রুবি গেট এলাকায় ড্রেন পরিষ্কার, স্থানীয়দের প্রশংসা রাশেদ খান মেননকে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ফলদ ও বনজ গাছের চারা কর্তন, শাস্তি দাবি ‌‌‘জাদুকর যখন মাঠে, ভয়ের কী আছে’ আজ সহনীয় অবস্থায় ঢাকার বায়ুমান মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভিয়েতনাম

ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন

নিজস্ব সংবাদ দাতা / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ:

সোমবার, ঠিক সকাল সাড়ে ৯টায়, ৬ নম্বর মুরলীধন সেন লেনে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির রাজ্য দপ্তরে পালিত হলো ভারত কেশরী ও শিক্ষাবিদ ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী, আলোচনা সভা এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান।

ড. শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, রূপা গাঙ্গুলীসহ একাধিক অতিথি ও সদস্যবৃন্দ।

একে একে মাল্যদানের পর সকল অতিথিকে ব্যাজ ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানটি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। আজকের এই শুভ দিনে শুধু মাল্যদানই নয়, একটি সুন্দর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। পাশাপাশি ১২৫ জনকে স্মারক দিয়ে সম্মানিত করা হয়। দলের দীর্ঘদিনের লড়াকু নেতৃবৃন্দকেও সংবর্ধনা দেওয়া হয়।

মঞ্চে উপস্থিত অতিথিরা প্রত্যেকেই মহান চিন্তাবিদ, শিক্ষাবিদ, দেশপ্রেমিক ও জননেতা ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি উল্লেখ করেন, যেখান থেকে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির পথচলা শুরু হয়েছিল, আজ সেই স্থানেই তাঁর জন্মজয়ন্তী উদযাপিত হলো।

শুধু রাজ্য দপ্তরেই নয়, জেলার বিভিন্ন ওয়ার্ডেও একইভাবে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী পালিত হয়। এছাড়াও তাঁর মূর্তির উন্মোচন করা হয়। কলকাতার মধুসূদন মঞ্চ, আশুতোষ কলেজ, নেহরু মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়। আশুতোষ কলেজে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়।

ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য, বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, ড. সুকান্ত মজুমদার, রাজ্যসভার সদস্য রাজীব পোদ্দারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিকেল সাড়ে ৪টায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভবানীপুরে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে গিয়ে তাঁর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

ড. শ্যামাপ্রসাদ মুখার্জির বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বক্তারা বারবার বলেন, “আমরা ভেবেছিলাম, এভাবে উঠে দাঁড়াতে পারব কি না। আমাদের কর্মীরা কতটা মনোবল ধরে রেখেছেন, মানুষ আমাদের ভালোবেসে পাশে থাকবেন কি না—এসব প্রশ্নের উত্তর ২০২৬ সালে মানুষই দিয়েছেন। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা, এভাবেই আমাদের পাশে থেকে আমাদের হাতকে শক্তিশালী করার জন্য। তাই আজ আমরা এভাবে একটি অনুষ্ঠান করতে পেরেছি। আগামী দিনেও যেন একইভাবে এই দিনটি পালন করা হয়।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন