• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

ম্যানেজারের চেয়ারে বসে কোটি টাকার দাবি, যুবকের কাণ্ডে আতঙ্ক ব্যাংকে

নিজস্ব সংবাদ দাতা / ৩১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

মো. আকতারুল ইসলাম আক্তার:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজারে অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) শাখায় ম্যানেজারের চেয়ারে বসে অসংলগ্ন আচরণ ও চিৎকার-চেঁচামেচি করে আতঙ্ক সৃষ্টি করেছেন ইয়াসিন আলী নামে এক যুবক। বুধবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা যায়, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলাকালে ইয়াসিন আলী হঠাৎ শাখায় প্রবেশ করে সরাসরি প্রধান কর্মকর্তার কক্ষে যান। পরে শার্টবিহীন অবস্থায় ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে দেশের ‘সিইও’ এবং বড় কর্মকর্তা দাবি করতে থাকেন। একই সঙ্গে তিনি বলেন, ব্যাংকে তার কোটি কোটি টাকা জমা রয়েছে এবং সেই টাকা দিয়ে তিনি বাড়ি মেরামত ও নতুন মোটরসাইকেল কিনবেন।

ব্যাংকের নিরাপত্তারক্ষী ও কর্মকর্তারা তাকে বুঝিয়ে কক্ষ থেকে বের করার চেষ্টা করলেও তিনি অসংলগ্ন কথাবার্তা ও উচ্চস্বরে চিৎকার করতে থাকেন। এতে ব্যাংকের ভেতরে চরম বিশৃঙ্খলা ও আতঙ্কের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে হরিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর যুবককে নিয়ন্ত্রণে এনে নিজেদের হেফাজতে নেয়।

ব্যাংকের সেকেন্ড অফিসার বিপ্লবী রানী রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াসিন আলীকে এলাকাবাসী দীর্ঘদিন ধরেই চেনেন। তার আচরণে মানুষ আতঙ্কিত থাকে। অতীতে তিনি একটি বাড়িতে আগুন দেওয়ার অভিযোগেও আলোচনায় ছিলেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইয়াসিন মানসিক ভারসাম্যহীন হতে পারেন। ব্যাংকের নিরাপত্তার স্বার্থে ৯৯৯-এ ফোন করা হয়েছিল।

হরিপুর থানার ওসি (তদন্ত) শরিফ উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে জানানো হয়। ইউএনওর নির্দেশনা অনুযায়ী স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় ইয়াসিন আলীকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, যুবকটি মাদকাসক্ত নাকি মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন, তা নিশ্চিত হতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন