• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা ঠাকুরগাঁও রোডে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন মীর হেলালের নির্দেশনায় হাটহাজারীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা তকিবুল বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচারের শঙ্কায় নিরাপত্তা জোরদার গাইবান্ধায় ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ২৭ সেপ্টেম্বর কটিয়াদীতে জলাবদ্ধতায় বিপর্যস্ত চান্দপুর হাজীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় লোহাগাড়ায় বিএনপির উদ্যোগে বন্যাদুর্গত মানুষের ঘরে ঘরে উপহারসামগ্রী বিতরণ শ্যামনগরে রাস্তার ইট সরিয়ে জনদুর্ভোগ, জেলা প্রশাসকের কাছে দ্রুত সংস্কারের আবেদন জলাবদ্ধতায় প্লাবিত ৪৮ নম্বর ওয়ার্ড পরিদর্শনে কমিশনার প্রার্থী অ্যাডভোকেট ওয়াকিল

মীর হেলালের নির্দেশনায় হাটহাজারীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা তকিবুল

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার তকিবুল হাসান চৌধুরী তকি। প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় তিনি দলীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করছেন।

বন্যার কারণে অনেক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এসব পরিবারের কষ্ট লাঘবে তকিবুল হাসান চৌধুরী তকি নিজেই বিভিন্ন এলাকায় গিয়ে ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। দুর্গত মানুষের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবরও নেন তিনি এবং প্রয়োজন অনুযায়ী আরও সহযোগিতার আশ্বাস দেন।

ত্রাণ বিতরণকালে ইঞ্জিনিয়ার তকিবুল হাসান চৌধুরী তকি বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় আমাদের এই মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি সবসময় জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখেন। এই দুর্যোগেও তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক অবস্থার নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।”

তিনি আরও বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই কঠিন সময়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সামান্য ভূমিকা রাখতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মানুষের সেবা করাই আমাদের রাজনৈতিক আদর্শ এবং এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা। যতদিন প্রয়োজন, আমরা বন্যাদুর্গত মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখব।”

ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। তারা দুর্গম এলাকায় গিয়ে পানিবন্দি মানুষের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার চেষ্টা করেন।

এদিকে, বন্যাকবলিত মানুষের পাশে এমন মানবিক উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন। ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগীরা প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং ইঞ্জিনিয়ার তকিবুল হাসান চৌধুরী তকিসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, দুর্যোগের এই সময়ে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করতে সহায়ক ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন