আবু মুসা:
১২ জুলাই দুপুরে হ্নীলা ইউনিয়ন পরিষদে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিগত ৪/৫ দিনের টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জালিয়াপাড়া, নাটমোরাপাড়া ও উলুচামরী কোনারপাড়ার ১০০ অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে শুকনো খাবারজাতীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, কোস্ট ফাউন্ডেশনের আরপিসি আইয়ুব আলী এবং কোস্ট ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মো. মিজানুর রহমান।
এ ছাড়া হ্নীলা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলাম, ১, ২ ও ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রাহামা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম অপি এবং হ্নীলা উত্তর শাখা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ প্রভাতসহ কোস্ট ফাউন্ডেশনের বিভিন্ন কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪/৫ দিনের অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হ্নীলার বিভিন্ন গ্রামের ১০০ পরিবারের মধ্যে চাল, আলু, পেঁয়াজ, ডাল, তেল, চিড়া, চিনি ও ওরস্যালাইনের সমন্বয়ে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়।