• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ যাত্রাবাড়িতে ড্রেনেজ নির্মাণকাজ ও সড়ক পরিদর্শন করেন কামাল হোসেন এমপি জাতীয়তাবাদে শিশু-কিশোর গড়ার সময়োপযোগী রাষ্ট্রীয় পরিকল্পনা প্রয়োজন হ্নীলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে কোস্ট ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার পারিবারিক বিরোধের জেরে ফুলছড়িতে কৃষককে গলাকেটে হত্যা গুমের নাটক সাজিয়ে ২ বছর আত্মগোপন: নির্দোষ ঠিকাদারকে ৪ মাস জেল খাটিয়ে অবশেষে জীবিত উদ্ধার সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই গোবিন্দগঞ্জ উপজেলায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন লোহাগাড়ার লোহার দিঘীর পূর্ব পাশে দফাদার পাড়া সমাজের সরদার নির্বাচন-২০২৬ সফলভাবে সম্পন্ন

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মনির হোসেন:

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে সীমান্তের বেনাপোল বড়আঁচড়া গ্রামের একটি আমবাগান থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। এ সময় বিজিবি কাউকে আটক করতে পারেনি। রাতে প্রেস নোটের মাধ্যমে বিষয়টি সংবাদকর্মীদের জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির টহলদল জানতে পারে, সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালানের একটি বড় চালান অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির চৌকস দল বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামের একটি আমবাগানে ঝটিকা অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন