ঢাকা   ১০:৫৮:৩৬ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

পীরগঞ্জে সামাজিক সচেতনতামূলক আলোচনা কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, July 13, 2026,
  • 86 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নয়ন হোসেন:

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় সামাজিক সচেতনতামূলক আলোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন. এম. ইসফাকুল কবীর, বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর ইসলাম জিয়া, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাল্যবিবাহ, যৌতুক, মাদক, নারী ও শিশু নির্যাতন, সহিংসতা প্রতিরোধ, ইভটিজিং, শিশুশ্রম, আত্মহত্যা ও অপমৃত্যু সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি