• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দুই দিন নিখোঁজের পর মেঘনায় উদ্ধার শিশু, পরিবারের কাছে হস্তান্তর বরুড়ায় জরুরি মেডিকেল টিম মাঠে নামল বন্যা প্রতিরোধে রেসকিউ ও চিকিৎসাসেবা ত্বরান্বিত ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত নারী সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবারকে ২৫ লাখ টাকার চেক প্রদান সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে নজর কাড়ল আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কুমিল্লার লাবিবের এআইয়ে এশিয়া জয়, স্বপ্ন এখন বিশ্বজয়ের কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শার্শায় ছাত্রদল নেতা চয়নের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতে ১৮টি মোটরসাইকেল নিলামে উঠবে চুরির মামলায় সাফল্যের জন্য পুরস্কৃত ওসি আমান ও এসআই রতন

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত নারী

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নয়ন হোসেন:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা থেকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় কাইতন বিবি (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের কামারপুর কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাইতন বিবির বাড়ি পীরগঞ্জ উপজেলার বটেরহাট এলাকায়। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি আত্মীয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন