• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সরকারের বিশেষ উদ্যোগে ২ লাখ ২৯ হাজার কৃষকের ঋণ পরিশোধ, রাকাবের সফল বাস্তবায়ন প্রাথমিক বৃত্তিতে উপজেলার শীর্ষে সিংড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল মেঘনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রাথমিক শিক্ষকদের সংগঠনের নামে গ্রুপিং থামানো জরুরি রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু গুগলে ‘চোরের দলের খেলা কবে’ লিখলেই ভেসে উঠছে আর্জেন্টিনা সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ কটিয়াদী উপজেলাকে আধুনিক মডেলে রূপ দিতে চান চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুর রহমান কাঞ্চন চকলেটের লোভ দেখিয়ে শিশুকে অপহরণের পর গলা কেটে হত্যার চেষ্টা চুনতি চেকপোস্টে পুলিশের ধাওয়া, প্রাইভেটকারসহ ৩ অস্ত্রধারী গ্রেপ্তার

মেঘনায় ফার্নিচারের দোকানে ছিনতাই, গ্রেপ্তার ১

মেঘনা প্রতিনিধি / ৩৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় একটি অস্থায়ী ফার্নিচারের দোকানে ঢুকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৩ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মানিকারচর ইউনিয়নের মানিকারচর বাজারের বেলবাগ এলাকায় আব্দুল আলীর জায়গায় অবস্থিত একটি অস্থায়ী ফার্নিচারের দোকানে অনধিকার প্রবেশ করে সজিব (৩০) নামে এক ব্যক্তি। তিনি দোকান থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় দোকানের ভাড়াটিয়া ও বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বাসিন্দা, বর্তমানে মানিকারচরে বসবাসকারী মো. লিটন মণ্ডল (৩৪) বাদী হয়ে মেঘনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত সজিবকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মেঘনা থানায় ১৩ জুলাই ২০২৬ তারিখে মামলা নম্বর-১১ দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩৯২ ও ৪৬১ ধারায় রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বিচারার্থে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন