• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গাছ কাটায় বাধা, কুড়ালের কোপে নারী আহত আনোয়ারায় বন্যার কারণ অনুসন্ধানে দ্রুত ব্যবস্থা নেবে সরকার গজারিয়ায় ইয়াবাসহ বিল্লাল আটক, তিন মাসের কারাদণ্ড সাঁথিয়ায় বর্ষীয়ান সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার লাঞ্ছিত ডিএসসিসি প্রশাসকের সাথে ঢাকা-৪ ও ৫ এমপির মতবিনিময় বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সালান্দর বিলে অভিযান, নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস আশুলিয়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মিছিল-সমাবেশ, কঠোর ব্যবস্থার দাবি

গাছ কাটায় বাধা, কুড়ালের কোপে নারী আহত

নিজস্ব সংবাদ দাতা / ১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জে কাঁঠাল গাছ কাটতে বাধা দেওয়াকে কেন্দ্র করে শম্পা রানী পাল (৪২) নামে এক নারী কুড়ালের আঘাতে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শম্পা রানী ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত শম্পা রানী পাল গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক। তার স্বামী ও গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক শংকর পাল জানান, গোবিন্দপুর পালবাড়ির একটি সম্পত্তি তারা ক্রয়সূত্রে মালিকানা লাভ করেছেন। তবে ওই জমি নিয়ে একই বাড়ির বাপ্পি পালের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

তিনি অভিযোগ করেন, মঙ্গলবার সকালে বাপ্পি পাল বিরোধপূর্ণ জমিতে থাকা একটি কাঁঠাল গাছ কাটতে শুরু করেন। অফিসে যাওয়ার পথে শম্পা রানী গাছ কাটতে নিষেধ করে জমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গাছ না কাটার অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে বাপ্পি পাল তার হাতে থাকা কুড়াল দিয়ে শম্পা রানীর মাথায় আঘাত করেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযুক্ত বাপ্পি পালের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন