• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আরএমপি পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের সঙ্গে সাংবাদিক নেতা মাখনের সৌজন্য সাক্ষাৎ গাছ কাটায় বাধা, কুড়ালের কোপে নারী আহত আনোয়ারায় বন্যার কারণ অনুসন্ধানে দ্রুত ব্যবস্থা নেবে সরকার গজারিয়ায় ইয়াবাসহ বিল্লাল আটক, তিন মাসের কারাদণ্ড সাঁথিয়ায় বর্ষীয়ান সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার লাঞ্ছিত ডিএসসিসি প্রশাসকের সাথে ঢাকা-৪ ও ৫ এমপির মতবিনিময় বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সালান্দর বিলে অভিযান, নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস আশুলিয়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

নিজস্ব সংবাদ দাতা / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মোঃ মাহমুদুল হাসান বাবু:

পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে বাড়ীতে নিয়ে গিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে| এ ঘটনায় আমিনুল ইসলাম (৪৫) নামের অভিযুক্তকে ব্যক্তিকে সোমবার (১৩ জুলাই) রাতেই গ্রেপ্তার করেছে বোদা থানা পুলিশ|

ভুক্তভোগী দুই শিশু অভিযুক্তের প্রতিবেশী| এ ঘটনায় বোদা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে| পুলিশ ও এজাহার জানা যায়, ভুক্তভোগী ছয় বছরের একটি শিশুমে কয়েকদিন পূর্বে অভিযুক্ত আমিনুল ইসলাম বিস্কুট ও টাকার লোভ দেখিয়ে নিজ বাড়ীতে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে, ঘটনার পর শিশুদের কান্না না করতে এবং পরিবারদের সদস্যদের না জানাতে বলা হয়| এসময় তাদের প্রাণনাশের হুমকিও দেয়া হয়| বিষয়টি জানাজানি না হলেও দুদিন পরেই আরেক পাঁচ বছরের শিশুকে একই কৌশলে বিস্কুটের প্রলোভন দেখিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে| শিশুটি তার বাবা মাকে জানালে ওই শিশুর বাবা বোদা থানায় অভিযোগ দায়ের করে| পরে পুলিশ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও বিএনপির নেতাকর্মীর সহযোগীতায় অভিযুক্তকে ২ ঘন্টার মধ্যেই আটক করে|

ভুক্তভোগী এক শিশুর চাচী ঘটনার বর্ণনা দিয়ে জানান, কান্নাকাটি করতে দেখে তিনি দুই শিশুকে জিজ্ঞাসা করেন| তখন ছয় বছর বয়সী শিশুটি ভয়ে কিছুই বলতে না পেরে শুধু কাঁদছিল| এরপর পাঁচ বছর বয়সী শিশুটি প্রচণ্ড ব্যথার কথা জানিয়ে পুরো ঘটনাটি খুলে বলে| তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানো হয় এবং পরে তাদের চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়|
এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাছুদ হাসান বলেন, গতরাতে দুই শিশুর পরিবার হাসপাতালে নিয়ে আসে| শারীরিক পরীক্ষার সময় তাদের শরীরে আঘাতের দাগ পাওয়া গেছে| আমরা প্রাথমিকভাবে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি|

শিশু দুইটি বর্তমানে চিকিৎসাধীন আছে এবং শারীরিকভাবে সুস্থ আছে| বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা রাতেই একাধিক টিম অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আমিনুল ইসলামকে আটক করেছি| এ ঘটনায় থানায় দুইটি পৃথক মামলার এজহার দায়ের করা হয়েছে| আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে|


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন