• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে দল বিবেচনায় নয়, সব কৃষকের ঋণ মওকুফ করেছে সরকার: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু: স্বাস্থ্যসেবায় চরম উদ্বেগ ও জনসচেতনতার অভাব নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল সেলফি পরিবহনের বাস, নিহত ১, আহত অন্তত ১৫ নেত্রকোনায় বন্যায় ধানহানি, ঋণের চাপ ও গ্রেপ্তার আতঙ্কে জেলের মৃত্যুর অভিযোগ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার শরতের আগেই চলনবিলে লাল-সাদা শাপলার সমারোহ জাতীয় লেখক পরিষদের গুণীজন সম্মাননা ও জাতীয় লেখক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নেত্রকোনায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ, স্বর্ণালংকার ছিনতাই ও ভাঙচুর; থানায় অভিযোগ

জাতীয় লেখক পরিষদের গুণীজন সম্মাননা ও জাতীয় লেখক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী:

দেশের আলেম-উলামা ও ইসলামী চিন্তাধারার লেখকদের সংগঠন জাতীয় লেখক পরিষদ-এর উদ্যোগে ‘গুণীজন সম্মাননা ও জাতীয় লেখক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ শামছুল হুদা।

সম্মেলনে লেখালেখি ও গবেষণার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন বিশিষ্ট ব্যক্তিকে ‘গুণীজন সম্মাননা’ প্রদান করা হয়। সাংবাদিকতা ও সাহিত্যাঙ্গনে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট এবং অসংখ্য লেখক তৈরির অন্যতম কারিগর মাওলানা লিয়াকত আলী, শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী এবং ইতিহাস, দর্শন, গবেষণা ও রাষ্ট্রচিন্তায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশিষ্ট দার্শনিক, গবেষক ও সমাজচিন্তক মাওলানা মুসা আল হাফিজকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট লেখক ও ইতিহাসবিদ মাওলানা মনযূর আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা পরিচালক ড. ওয়ালীউর রহমান খান আজহারী, শিকড় সাহিত্য মাহফিলের প্রতিষ্ঠাতা মাওলানা লাবিব আব্দুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের মুফতি আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা মাসরুরুল হাসান, জাতীয় লেখক পরিষদের সাবেক সভাপতি মুফতি জহির ইবনে মুসলিম, বিশিষ্ট লেখক মাওলানা কামরুল হাসান রহমানী, লেখক ও অ্যাক্টিভিস্ট মাওলানা রুহুল আমীন সাদী, শায়খ মুহাম্মদ উসমান গনি, বিশিষ্ট লেখক ও আলোচক হাফেজ মাওলানা যুবায়ের আহমদ, সবার খবর সম্পাদক মাওলানা আবদুল গাফফার, রুহুল আমীন নগরী, মাওলানা আফজাল হোসাইন, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা উবাইদুল্লাহ শাকির, মুফতি মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, বিশিষ্ট লেখক ও ক্যালিগ্রাফার হা মীম কেফায়েত, অ্যাডভোকেট মুফতি আল আমীন, মুফতি আব্দুল কাইয়ুম শেখ, আব্দুল্লাহ আল মামুন আশরাফী, সানাউল্লাহ খান, মুহিব ইমতিয়াজ, কামাল উদ্দীন ফারুকী, সাজ্জাদ শরীফ, মাহমুদুল হক জালিস, মাওলানা মাহমুদুল হাসানসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত লেখক, গবেষক, সাহিত্যিক ও সাংবাদিকরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় লেখক পরিষদের সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দীন ওয়াদুদ। পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা রবিউল ইসলাম। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী আব্দুল্লাহ আল হাসিব।

সভাপতির বক্তব্যে সৈয়দ শামছুল হুদা বলেন, ইসলামী সাহিত্য, গবেষণা ও সৃজনশীল লেখালেখিকে সমৃদ্ধ করতে লেখকদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নতুন প্রজন্মের লেখকদের দক্ষতা উন্নয়ন, মানসম্পন্ন গ্রন্থ রচনা এবং ইসলামী জ্ঞানচর্চাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে জাতীয় লেখক পরিষদের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।

বক্তারা বলেন, কলমের মাধ্যমে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শ প্রচারে লেখকদের দায়িত্ব অপরিসীম। তাঁরা দেশ ও জাতির কল্যাণে জ্ঞানভিত্তিক, দায়িত্বশীল ও গবেষণাধর্মী লেখালেখির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নতুন লেখকদের উৎসাহিত করতে নিয়মিত প্রশিক্ষণ, সেমিনার, সাহিত্যচর্চা ও সম্মাননা প্রদানের মতো কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সার্বিকভাবে প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ‘গুণীজন সম্মাননা ও জাতীয় লেখক সম্মেলন-২০২৬’ লেখক, গবেষক ও সাহিত্যসেবীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন