• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে দল বিবেচনায় নয়, সব কৃষকের ঋণ মওকুফ করেছে সরকার: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু: স্বাস্থ্যসেবায় চরম উদ্বেগ ও জনসচেতনতার অভাব নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল সেলফি পরিবহনের বাস, নিহত ১, আহত অন্তত ১৫ নেত্রকোনায় বন্যায় ধানহানি, ঋণের চাপ ও গ্রেপ্তার আতঙ্কে জেলের মৃত্যুর অভিযোগ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার শরতের আগেই চলনবিলে লাল-সাদা শাপলার সমারোহ জাতীয় লেখক পরিষদের গুণীজন সম্মাননা ও জাতীয় লেখক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নেত্রকোনায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ, স্বর্ণালংকার ছিনতাই ও ভাঙচুর; থানায় অভিযোগ

নেত্রকোনায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ, স্বর্ণালংকার ছিনতাই ও ভাঙচুর; থানায় অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সোহেল খান দূর্জয়:

নেত্রকোনা সদর উপজেলার হাসামপুর গ্রামে জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, মারধর, স্বর্ণালংকার ছিনতাই এবং বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারী আহত হয়েছেন।

গত মঙ্গলবার দুপুর প্রায় ২টার দিকে নেত্রকোনা সদর উপজেলার হাসামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত পরিবারের সদস্য মো. মাহেনুর (৪৪) নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. মাহেনুরের পিতা আব্দুল কুদ্দুস। গ্রামের বাড়ি বিচিপাড়া। বর্তমানে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিন ধরে ফসলি জমি ও পারিবারিক বিষয় নিয়ে তাঁর চাচা শ্বশুর বাবুল মিয়া, চাচি শাশুড়ি সাহেদা আক্তার, মঞ্জুরা আক্তার ও বজলু মিয়ার সঙ্গে বিরোধ চলে আসছিল।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় লাঠিসোঁটা নিয়ে মাহেনুরের শ্বশুরবাড়ির সামনে এসে তাঁর স্ত্রী সাবিনা আক্তারকে উদ্দেশ্য করে গালিগালাজ ও আপত্তিকর মন্তব্য করতে থাকেন। এ সময় মাহেনুরের শাশুড়ি বিউটি আক্তার প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁদের ওপর হামলা চালান। এতে সাবিনা আক্তার ও বিউটি আক্তার আহত হন।

অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে সাবিনা আক্তারের গলায় থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন এবং দুই কানে থাকা ৪ আনা ওজনের একজোড়া স্বর্ণের দুলসহ মোট ১২ আনা স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে বসতঘরের টিনের বেড়া ভাঙচুর এবং বাড়ির সামনে থাকা পাঁচটি সুপারি গাছ কেটে প্রায় ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আহতদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার আগে বাদীপক্ষকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে সাবিনা আক্তার প্রাথমিক চিকিৎসা নেন এবং গুরুতর আহত বিউটি আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্তদের বক্তব্য জানতে তাঁদের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এলাকায় ঝগড়ার ঘটনা ঘটেছে এবং কয়েকটি সুপারি গাছ কেটে ফেলার বিষয়টি তাঁরা দেখেছেন। তবে স্বর্ণালংকার ছিনতাইয়ের বিষয়ে তাঁরা নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন