ঢাকা   ০৪:০১:২০ এএম, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ফাইনাল শেষে ইয়ামালকে কী বললেন লিওনেল মেসি

Reporter Name
  • Update Time : Wednesday, July 22, 2026,
  • 121 Time View

স্পোর্টস ডেস্ক:

চেহারাজুড়ে হতাশার ছাপ, চোখেমুখে পরাজয়ের বেদনা। মাঠের ঘাসে নীরবে বসে ছিলেন লিওনেল মেসি। সেই দৃশ্য এড়িয়ে যায়নি লামিন ইয়ামালের চোখ। সতীর্থদের সঙ্গে শিরোপা উদযাপনে না গিয়ে তিনি ছুটে যান আর্জেন্টাইন অধিনায়কের কাছে। ইয়ামালকে এগিয়ে আসতে দেখে হাত বাড়িয়ে দেন মেসি। স্প্যানিশ তরুণ তাকে টেনে তুলে দাঁড় করান। এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। ইয়ামাল স্নেহভরে মেসির পিঠে কয়েকবার হাত বুলিয়ে দেন। মেসিও তাকে কিছু বলছিলেন, তবে সেই কথাগুলো শোনা যায়নি।

ইয়ামাল এবার সেই কথোপকথন প্রকাশ্যে আনলেন। স্পেনের বিশ্বজয়ী তারকা বললেন, ‘ইতিহাসের সেরা এবং এমন একজন আমি সবসময় যার প্রশংসা করি। ম্যাচ শেষে আমি তাকে আমার শ্রদ্ধা জানালাম।’

তারপর? ইয়ামাল বললেন, ‘তিনি আমাকে নিজের মতো করে এগিয়ে যেতে বললেন এবং বললেন, ভবিষ্যৎ আমাদের প্রজন্মের হাতে। ওই কথাগুলো আমার কাছে গলায় ঝুলানো স্বর্ণপদকের মতো মূল্যবান।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি