ঢাকা   ০৩:৫০:৫৩ এএম, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

বিশ্বকাপজয়ী দুই স্প্যানিশ তারকাকে দেওয়া হলো টমেটোর উপহার

Reporter Name
  • Update Time : Wednesday, July 22, 2026,
  • 133 Time View

স্পোর্টস ডেস্ক:

স্পেনের জাতীয় ফুটবল দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেওয়ার পর অনন্য এক পুরস্কার পেলেন দুই স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ এবং পাবলো গাভি। দুজনের নিজ শহর থেকে তাদের শারীরিক ওজনের সমপরিমাণ বিখ্যাত স্থানীয় টমেটো উপহার হিসেবে দেওয়া হয়েছে।

স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের ছোট্ট শহর ‘লোস পালাসিওস ই ভিয়াফ্রাঙ্কা’ থেকে উঠে এসেছেন এই দুই তারকা।

রাজধানী মাদ্রিদে জাতীয় দলের সঙ্গে জমকালো উদযাপনের পর তারা নিজ শহরে ফেরেন। চ্যাম্পিয়ন দলকে বরণ করে নিতে মাদ্রিদের রাজপথে নেমেছিল প্রায় ২০ লাখের বেশি মানুষ।

নিজ শহরে ফেরামাত্রই ফ্যাবিয়ান রুইজ এবং গাভিকে দেওয়া হয় এক রাজকীয় সংবর্ধনা। সেখানে শহরের বহু পুরোনো ও ঐতিহ্যবাহী রীতি মেনে তাদের শারীরিক ওজনের সমান টমেটো উপহার দেয় লোস পালাসিওস ই ভিয়াফ্রাঙ্কা সিটি কাউন্সিল।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই দুই তারকার সম্মানার্থে শহরের দুটি ফুটবল স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নগর কর্তৃপক্ষ। সে অনুযায়ী, ‘মারিসমাস’ এবং ‘সান সেবাস্টিয়ান’ স্টেডিয়াম দুটির নতুন নাম হচ্ছে যথাক্রমে ‘ফ্যাবিয়ান রুইজ’ এবং ‘পাবলো পায়েজ গ্যভিরা’ (তিনি গাভি নামে সমধিক পরিচিত) স্টেডিয়াম।

ফুটবল ক্যারিয়ারের গোড়ার দিকে ফ্যাবিয়ান রুইজ তার খেলা শুরু করেছিলেন ‘লোস পালাসিওস সিএফ’ দল থেকে। অন্যদিকে, মাত্র ছয় বছর বয়সে ‘লা লিয়ারা বালম্পি’ ক্লাবের ইয়ুথ সিস্টেমে যোগ দেন গাভি। মারিসমাস এবং সান সেবাস্টিয়ান স্টেডিয়াম দুটি মূলত এই ক্লাব দুটির নিজস্ব হোম গ্রাউন্ড।

এ ছাড়া, শহরের ‘হুয়ান হোসে ভাকেরো’ অ্যাভিনিউতে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ বা মনুমেন্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে সিটি কাউন্সিল। রুইজ, গাভি এবং ২০১০ সালের বিশ্বজয়ী দলের তারকা উইঙ্গার হেসুস নাভাস—এই তিনজনের সম্মানার্থে এই মনুমেন্টটি তৈরি করা হচ্ছে। অতি শিগগিরই খেলোয়াড়দ্বয় এই মনুমেন্টের একটি মডেল উন্মোচন করবেন।

উল্লেখ্য, তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় স্পেন। দলের হয়ে জয়সূচক একমাত্র গুরুত্বপূর্ণ গোলটি করেন ফেরান তোরেস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি