ঢাকা   ০৪:০২:১০ এএম, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

আর্জেন্টিনাকে বিদায়ের ইঙ্গিত দিলেন পারেদেসও

Reporter Name
  • Update Time : Friday, July 24, 2026,
  • 127 Time View

বিন্দুবাংলা টিভি. কম,স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের খুব কাছে গিয়েও জেতা হলো না। আর্জেন্টিনা দলকে এবার বড় ধাক্কা দিলেন লিয়ান্দ্রো পারেদেস। ফাইনালে হারের পর বোকা জুনিয়র্সে ফিরেই তিনি জানালেন নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা।

পারেদেস বলেন, ‘আমার মনে হয় অনেককেই আর্জেন্টিনা জাতীয় দলে থাকা বা না থাকার সিদ্ধান্ত নিয়ে ভাবতে হবে। আমার মনে হয় এটা ছিল একটা সুন্দর, দুর্দান্ত প্রক্রিয়া, আর আমরা গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছি। এই মান ধরে রাখাটা খুব কঠিন হবে, আর দলটার এভাবে কাজ করে যাওয়াটাও খুব কঠিন হবে।’

একই সুরে সাবেক রোমা, পিএসজি ও জুভেন্টাস তারকা আরও বলেন, ‘অনেক কিছু ভেবে, বিচার-বিবেচনা করে দেখতে হবে। নিশ্চয়ই কোচ এবং অন্যদের সঙ্গেও কথা বলতে হবে, কিন্তু এটা খুব কঠিন। এই সিদ্ধান্তগুলো ঠান্ডা মাথায় নিতে হবে।’

আর্জেন্টিনা দলকে বিদায় বলবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও পারেদেস তার ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে পারফর্ম করে চলেছেন। বিশ্বকাপের ফাইনালে হারের এক সপ্তাহ না ঘুরতেই তিনি হাজির হয়েছিলেন আর্জেন্টিনায়।

গত রাতে কোপা সুদামেরিকানায় বোকা জুনিয়র্সের হয়ে লা বম্বোনেরায় দারুণ এক জয় তুলে নেন। ও’হিগিন্সের বিপক্ষে নকআউট প্লে অফের প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে জেতে তার দল।

এই ম্যাচটা ভিন্নরূপে হাজির হয়েছিল তার কাছেও। বিশ্বকাপ ফাইনালে খেলার স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কৃত করে তার ক্লাব বোকা জুনিয়র্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি