• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গ্রিস বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে অনাস্থা, সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি অতিরিক্ত বিদ্যুৎ বিল বিষয়ে পাঁচবিবি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের বক্তব্য বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রামবাসী, প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ, শিল্প-বিদ্যুৎ-আবাসিকে তীব্র সংকট রাজনৈতিক ছায়া নাকি প্রশাসনিক জটিলতা? তালজাঙ্গা আর সি রায় উচ্চ বিদ্যালয়ে উন্নয়ন ও শিক্ষার অগ্রযাত্রা থমকে যাওয়ার অভিযোগ নদীপথে ইয়াবা পাচারকালে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক উপমহাদেশের জনপ্রিয়, সুপরিচিত কবি ও কথাসাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: “শ্রাবণ মেঘের ঘনঘটা”

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক

নিজস্ব সংবাদ দাতা / ৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ:

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পৃথক তিনটি অভিযান পরিচালনা করে হেরোইন, গাঁজা, চোলাই মদ ও মদ তৈরির ওয়াশসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়।

ডিএনসি সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই দুপুর ২টা ২০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার নামো চাকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. মেরাজুল ইসলাম ওরফে কালু (২৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোছা. পিয়ারা বেগম (৪০) নামের এক নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায়ও উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এদিকে বুধবার (২৯ জুলাই) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত নাচোল উপজেলার পীরপুর (জামডাঙ্গা) এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পরেশ মুর্মু (৩৬) নামের আরও একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ লিটার চোলাই মদ এবং ১০০ লিটার মদ তৈরির ওয়াশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে নাচোল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন