• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নিরাপদ সীমান্তের দাবিতে রঙ্গিখালী দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের একাত্মতা নেত্রকোনায় ভুয়া কাগজপত্রে জমি দলিল করতে গিয়ে ধরা দলিল লেখক দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বরুড়ার ভবানীপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক চলনবিলে নৌকা বাইচ–২০২৬: স্থান পরিদর্শনে নাটোরের ডিসি গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো জুয়ার দুই এজেন্ট গ্রেপ্তার, উদ্ধার ২ স্মার্টফোন আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ টেকনাফে র‌্যাবের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার শিশুর হাত বেঁধে ছুরি প্রদর্শন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবক আটক

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আব্দুর রশিদ:

‘দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দেবহাটা সরকারি বি. বি. এম. পি. ইনস্টিটিউশন মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আয়োজনে এবং দেবহাটা উপজেলা প্রশাসন ও দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, দেবহাটা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আলিম, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অ্যাডভোকেট মুহা. মুনিরুদ্দীন, দেবহাটা সরকারি বি. বি. এম. পি. ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন দেবহাটা কলেজের সহযোগী অধ্যাপক মো. আকবর আলী, দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান আলী, কৃষি সম্প্রসারণ অফিসার জয়দেব কুমার পাল, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক মির্জা মুহসিন আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল আজাদ প্রমুখ।

ফাইনালে বিতর্কের বিষয় ছিল—‘দুর্নীতি দমনের জন্য আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক…’। এতে দেবহাটা সরকারি বি. বি. এম. পি. ইনস্টিটিউশন এবং বিপক্ষ দল হিসেবে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতায় দেবহাটা সরকারি বি. বি. এম. পি. ইনস্টিটিউশন উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিতর্কে শ্রেষ্ঠ বক্তার পুরস্কার লাভ করেন আফরিনা আলম পাপড়ি।

রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় দেবহাটা উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন