• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তিন বছরে হাজার ব্যাগ রক্ত: হালুয়াঘাটে মানবতার আলো ছড়াচ্ছে ‘প্রাণ ফোঁটা রক্তদান সংগঠন’ মুকসুদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আ. কাইয়ুম মুন্সীকে ঘিরে সমর্থকদের আশাবাদ জুলাই অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে রাজাপালং ইউনিয়ন জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ কর ছাড় লিবিয়া থেকে ৬ আগস্ট বিশেষ ফ্লাইটে ফিরছেন ৩০০ বাংলাদেশি কুমিল্লা প্রেসক্লাবের নতুন কমিটিকে সিজেএফডির শুভেচ্ছা অ্যাডহক কমিটি বাতিল, ১৫ কার্যদিবসের মধ্যে পুনর্গঠনের নির্দেশ ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, বিল-নদীতে দীর্ঘ নৌভ্রমণের হাতছানি মেঘনায় একই ব্যক্তির বিরুদ্ধে ফের মাদক মামলা ইমেজ সংকট কাটিয়ে জনবান্ধব দুদক গড়ার প্রত্যয় সচিবের

মুকসুদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আ. কাইয়ুম মুন্সীকে ঘিরে সমর্থকদের আশাবাদ

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন মুকসুদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আ. কাইয়ুম মুন্সীকে নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করায় তিনি ওয়ার্ডবাসীর আস্থা অর্জন করেছেন।

সম্প্রতি গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সঙ্গে মুকসুদপুর পৌরসভার কমিশনারদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় আ. কাইয়ুম মুন্সীকে মুকসুদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়েছে বলে তাঁর সমর্থকরা জানান।

সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা বলেন, আ. কাইয়ুম মুন্সী একজন সৎ, দায়িত্বশীল ও জনবান্ধব ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও দুর্যোগে পাশে থেকে সহযোগিতা করে আসছেন। ফলে কাউন্সিলর নির্বাচিত হলে তিনি ২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন এবং জনসেবায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত জনতা আ. কাইয়ুম মুন্সীকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে আ. কাইয়ুম মুন্সীর বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন