• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাইচাইল ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন সৌদি প্রবাসী শফিকুল মাতুব্বর মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকী পালিত নওগাঁর ধামইরহাটে জমি নিয়ে বিরোধ: সংঘর্ষ, চাঁদা দাবির অভিযোগ, উভয় পক্ষের থানায় এজাহার ত্রিশালে মাদক সেবনের দায়ে দুই যুবকের এক মাস করে কারাদণ্ড বাকেরগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাক্টরের পেছনে ছুটে চলা শৈশব পাঁচবিবিতে জুলাই আন্দোলনের শহীদ বিশাল সরকারের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন জুলাই যোদ্ধা সংগঠনের ১০ দফা দাবি; কর্মসূচি শেষে সড়ক দুর্ঘটনায় আহত যশোর জেলা সমন্বয়ক বাহুবলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ী নিহত, আহত ২ জয়পুরহাটে ছোট ভাইকে হাতুড়ি দিয়ে হত্যা: বড় ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই যোদ্ধা সংগঠনের ১০ দফা দাবি; কর্মসূচি শেষে সড়ক দুর্ঘটনায় আহত যশোর জেলা সমন্বয়ক

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কাজী মোস্তাফিজ:

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ১০ দফা দাবি তুলে ধরে যশোরে সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা সংগঠন। একই দিনে কর্মসূচি শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক মো. রাশেদ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক আহাদ হোসাইন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে রয়েছে— জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার, গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসন, সারাদেশে মব সন্ত্রাস বন্ধে কঠোর ব্যবস্থা, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, রাজনৈতিক দমন-পীড়নের সংস্কৃতি পরিহার, জুলাইপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখা, আন্দোলনের সময় অগ্নিদগ্ধ হয়ে নিহত প্রকৃত আন্দোলনকারীদের শহীদের মর্যাদা প্রদান, জুলাই যোদ্ধা ও শহীদদের গেজেট পুনঃযাচাই করে ভুয়া নাম বাতিল এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রকৃত উপকারভোগীদের মধ্যে রাজনৈতিক প্রভাবমুক্তভাবে বিতরণ।

আহাদ হোসাইন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের বিজয় কোনো একক রাজনৈতিক দলের নয়; এটি সমগ্র দেশের মানুষের অর্জন। তাই এই অর্জন যেন কোনো দল এককভাবে কুক্ষিগত করতে না পারে, সে বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।”

সংবাদ সম্মেলনে সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব, জুলাই শহীদ আব্দুল্লাহ ইবনে শহীদের মা রওশনারা, আরবার মানসুন নীলের মা জেসমিন আক্তার, শহীদ মাহির বাবা শাহিদুর রহমান, শহীদ রিয়াদ শেখের ভাই হৃদয় শেখ, শহীদ মেহেদী হাসানের মা মনোয়ারা বেগমসহ যশোরের ২৭ জন শহীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, সংবাদ সম্মেলন শেষে মঙ্গলবার সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক মো. রাশেদ মোটরসাইকেলে শহর থেকে মনিহারের দিকে যাওয়ার সময় নিউমার্কেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় তিনি হেলমেট পরিহিত ছিলেন না। দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মিলটন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রাশেদের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন