• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাইচাইল ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন সৌদি প্রবাসী শফিকুল মাতুব্বর মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকী পালিত নওগাঁর ধামইরহাটে জমি নিয়ে বিরোধ: সংঘর্ষ, চাঁদা দাবির অভিযোগ, উভয় পক্ষের থানায় এজাহার ত্রিশালে মাদক সেবনের দায়ে দুই যুবকের এক মাস করে কারাদণ্ড বাকেরগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাক্টরের পেছনে ছুটে চলা শৈশব পাঁচবিবিতে জুলাই আন্দোলনের শহীদ বিশাল সরকারের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন জুলাই যোদ্ধা সংগঠনের ১০ দফা দাবি; কর্মসূচি শেষে সড়ক দুর্ঘটনায় আহত যশোর জেলা সমন্বয়ক বাহুবলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ী নিহত, আহত ২ জয়পুরহাটে ছোট ভাইকে হাতুড়ি দিয়ে হত্যা: বড় ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

পাঁচবিবিতে জুলাই আন্দোলনের শহীদ বিশাল সরকারের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মো. আল হাসান:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জুলাই আন্দোলনের শহীদ বিশাল সরকারের কবরে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামে শহীদ বিশাল সরকারের কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাঁর আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা ফজলুর রহমান সাঈদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির সুজাউল করিম, ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, শহীদ বিশালের বাবা মাজিদুল সরকার, স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় শহীদ বিশালের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ৪ আগস্ট শহীদ বিশাল সরকার নিহত হন। তাঁর আত্মত্যাগের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারতের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন