• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ দমনে জিরো টলারেন্স, মেঘনায় উন্নয়ন বঞ্চিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে — ড. মোশাররফ কোরবানির পশুর হাট ইজারাদার: শুধু ব্যবসা না আধিপত্য মেঘনায় ইয়াবাসহ আটক মোসলেম মিয়াকে কারাগারে প্রেরণ “তিন মাসে চার খুন” বক্তব্য নিয়ে প্রশ্ন, একটি হত্যাকাণ্ডের তথ্য মিলছে না মেঘনায় জমি সংক্রান্ত জেরে ভাইয়ের বিরুদ্ধে খুন-জখমের আশঙ্কার অভিযোগ দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলছে এনসিপি: হাসনাত আবদুল্লাহ এমপি নির্বাচনী গণসংযোগে হামলার মামলায় আ’লীগের ৮৬ নেতাকর্মী আসামি মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও

কিশোরগঞ্জ বিআরটিএ’র কর্মকর্তাদের ঘুস গ্রহণের সত্যতা পেয়েছে দুদক

নিজস্ব সংবাদ দাতা / ২৫১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

 

বিপ্লব সিকদার।।

কিশোরগঞ্জ বিআরটিএ’র কর্মকর্তা ও কর্মচারীদের ঘুস গ্রহণের সত্যতা পেয়েছে দুদক। আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের( দুদক) বিআরটিএ, কিশোরগঞ্জ -এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য সেবা প্রদানে ঘুস দাবি এবং অফিস কক্ষে দালালের মাধ্যমে সেবা প্রদানের অভিযোগের প্রেক্ষিতে একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনা করে এ সত্যতা পায়। দুদকের জনসংযোগ কর্মকর্তা, উপপরিচালক মো.আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।দুদক সূত্রে জানা যায় বিআরটিএ, কিশোরগঞ্জ -এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য সেবা প্রদানে ঘুস দাবি এবং অফিস কক্ষে দালালের মাধ্যমে সেবা প্রদানের অভিযোগের প্রেক্ষিতে
দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে এনফোর্সমেন্ট টিম বিআরটিএ, কিশোরগঞ্জ -এর কর্মকর্তাদের বিরুদ্ধে অতিরিক্ত অর্থের বিনিময়ে গাড়ির রেজিস্ট্রেশন করা, ড্রাইভিং লাইসেন্স বিতরণ না করে সেবাপ্রার্থীদের হয়রানি করাসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের উপস্থিতিতে সেবাপ্রার্থীদের বিআরটিএ, কিশোরগঞ্জ কার্যালয় হতে তাৎক্ষণিক সেবা প্রাপ্তি নিশ্চিত হয়। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন