• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ইকোনমিক জোনের ভেতরেই চুরি, নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্ন কাইচাইল ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন সৌদি প্রবাসী শফিকুল মাতুব্বর মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকী পালিত নওগাঁর ধামইরহাটে জমি নিয়ে বিরোধ: সংঘর্ষ, চাঁদা দাবির অভিযোগ, উভয় পক্ষের থানায় এজাহার ত্রিশালে মাদক সেবনের দায়ে দুই যুবকের এক মাস করে কারাদণ্ড বাকেরগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাক্টরের পেছনে ছুটে চলা শৈশব পাঁচবিবিতে জুলাই আন্দোলনের শহীদ বিশাল সরকারের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন জুলাই যোদ্ধা সংগঠনের ১০ দফা দাবি; কর্মসূচি শেষে সড়ক দুর্ঘটনায় আহত যশোর জেলা সমন্বয়ক বাহুবলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ী নিহত, আহত ২

বাকেরগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মো. বেলাল হোসেন:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা প্রদানের বিষয় নিয়ে এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বাকেরগঞ্জ পৌরসভা ও উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান।

উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছির হাওলাদারসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কল্যাণে আন্তরিক। তাদের ও তাদের পরিবারের আর্থিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই সরকার তাদের জন্য ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে। এ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, সমাজে মাদক, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দিয়ে তারা সমাজে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন