ঢাকা   ০৩:১৯:৩০ পিএম, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫ আগস্টের বিজয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক মাইলফলক: বখতিয়ারুল ইসলাম বাচ্ছু

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026,
  • 84 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৫ আগস্ট গণঅভ্যুত্থানের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্রদ্ধা ও অঙ্গীকার ব্যক্ত করেছেন হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এবং নাঙ্গলমোড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ারুল ইসলাম বাচ্ছু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “১৭ বছরের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, অসংখ্য ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে অর্জিত ৫ আগস্টের বিজয় আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক মাইলফলক। এই বিজয় গণতন্ত্রকামী মানুষের অবিচল সাহস, ত্যাগ ও আত্মবিশ্বাসের প্রতীক।”
তিনি আরও বলেন, “এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সকল শহীদ, আহত ও নির্যাতিত গণতন্ত্রকামী মানুষকে। তাঁদের আত্মত্যাগ আমাদের ন্যায়, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।”
বখতিয়ারুল ইসলাম বাচ্ছু দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সবাই মিলে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাই। গণতন্ত্র, মানুষের অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠাই হোক আমাদের ভবিষ্যৎ পথচলার মূল অঙ্গীকার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি