• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংস্কারের পর পানাম সেতুতে আখের বাজার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত-এনসিপির প্রার্থী দেওয়াকে স্বাগত রাশেদ খানের হোমনায় সরকারি দপ্তরের সামনে জলাবদ্ধতা, দায় নেবে কে? হোমনায় সরকারি দপ্তরের সামনে জলাবদ্ধতা, দায় নেবে কে? প্রথম শ্রেণির স্মার্ট জীবননগর পৌরসভা গঠনে মেয়র পদে পরিবর্তনের নায়ক শাহজাহান মিয়া বেক্সিমকোর মানিলন্ডারিং তদন্ত নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ সিআইডির জুলাই গণঅভ্যুত্থান কারো একক পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক হোসেন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির দুটি মনোনয়নপত্র সংগ্রহ

কারিগরি ত্রুটির পর রোম থেকে ঢাকায় ফিরলেন বিজি-৩০৬ ফ্লাইটের ২৫৯ যাত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে দীর্ঘ সময় আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের যাত্রীরা।

রোববার (৯ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে ২৫৯ যাত্রী নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোমে উড়োজাহাজটির কারিগরি ত্রুটি মেরামতের পর যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি। পরে নিরাপদে ঢাকায় অবতরণ করে।

এর আগে বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিজি-৩০৬। শুক্রবার রোমের ফিউমিচিনো বিমানবন্দরে যাত্রাবিরতির সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। দীর্ঘ সময় চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে ত্রুটি সারানো সম্ভব না হওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয় এবং যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে নেওয়া হয়।

উড়োজাহাজটি সচল করতে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে বিমানের প্রকৌশলী দল শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে রোমে পৌঁছায়। পরে প্রকৌশলীরা মেরামতকাজ শেষ করে উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করেন।

তবে উড়োজাহাজের কারিগরি ত্রুটির পাশাপাশি রোমে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি নিয়েও অভিযোগ ওঠে। ইতালির ভিসা না থাকায় অনেক বাংলাদেশি যাত্রীকে বিমানবন্দরের বাইরে যাওয়ার অনুমতি দেয়নি স্থানীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ফলে দীর্ঘ সময় তাদের বিমানবন্দরের ভেতরেই অবস্থান করতে হয়।

যাত্রীদের অভিযোগ, ত্রুটি শনাক্ত হওয়ার পরও দীর্ঘ সময় তাদের উড়োজাহাজের ভেতরে অপেক্ষা করতে হয়েছে। পরে লাউঞ্জের ব্যবস্থা করা হলেও সেখানে সবার জায়গা হয়নি। ফলে কয়েকজন যাত্রীকে চেয়ারে কিংবা মেঝেতে রাত কাটাতে হয়েছে। খাবার পেতে বিলম্ব এবং প্রয়োজনীয় ওষুধ সময়মতো না পাওয়ার অভিযোগও করেন কয়েকজন যাত্রী।

দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা ও ভোগান্তির পর রোববার দুপুরে ঢাকায় পৌঁছান বিজি-৩০৬ ফ্লাইটের যাত্রীরা। এর মধ্য দিয়ে রোমে আটকে পড়া যাত্রীদের প্রায় ২৮ ঘণ্টার দুর্ভোগের অবসান হলো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন