• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি আশুলিয়ায় ৩৪০০ ইয়াবা উদ্ধার, নেপথ্যে কারা? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক এক মাসেই লক্ষাধিক ইয়াবা উদ্ধার, কুমিল্লায় শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বাড়াতে গণশুনানি গোমতীর তীরে নৌবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাই বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে সম্ভাবনার ঢেউ, উন্নয়নে ভাটার টান এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নজরকাড়া সাফল্য এসএসসি পরীক্ষার ফলে জয়পুরহাট জেলায় সেরা গার্লস ক্যাডেট কলেজ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: কুমিল্লায় ডিআইজি

এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নজরকাড়া সাফল্য

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:

৯৯.৫৯ শতাংশ পাস, জিপিএ-৫ পেয়েছে ৭৯৩ শিক্ষার্থী

ঢাকার ডেমরার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে আবারও নজরকাড়া সাফল্য অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯ দশমিক ৫৯ শতাংশ। বিভিন্ন শাখা ও বিভাগ মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৭৯৩ শিক্ষার্থী।

দেশের আর্থ-সামাজিক নানা টানাপোড়েন, কোভিড-পরবর্তী শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ এবং জুলাই-পরবর্তী সময়ে পরীক্ষাপদ্ধতিতে কঠোর শৃঙ্খলা আরোপের মধ্যেও এমন ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দিবা ও প্রভাতি শাখার পাশাপাশি ইংলিশ ভার্সনের বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা ভালো ফল করেছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৭৫৪ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৭ জন এবং মানবিক বিভাগ থেকে ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ইংলিশ ভার্সনে পরীক্ষার্থী ছিলেন ৯৮ জন। তাঁদের মধ্যে ৭৮ জনই জিপিএ-৫ অর্জন করেছেন।

ফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী ও অভিভাবকেরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীরা আনন্দ ভাগাভাগি করেন এবং মিষ্টি বিতরণ করা হয়।

সাফল্যের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। প্রতিষ্ঠানের নবনির্বাচিত গভর্নিং বডির সদস্য মো. জাহাঙ্গীর আলম, মো. সেলিম মিয়া, মোহাম্মদ আলী, মো. সাইফুল ইসলাম মানিক, মো. আব্দুল আজিজ এবং দাতা সদস্য মো. সোহরাব হোসেনসহ সংশ্লিষ্টরা উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

ফল প্রকাশের পর আয়োজিত এক অনানুষ্ঠানিক বৈঠকে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, এসব কৃতী শিক্ষার্থীকে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সযত্নে গড়ে তুলেছে। তাঁরা মেধাবী হওয়ার পাশাপাশি স্মার্ট ও চ্যালেঞ্জ গ্রহণে সক্ষম। পরীক্ষার হলে কঠোর শৃঙ্খলা থাকলেও শিক্ষার্থীরা এতে ঘাবড়ে যায়নি।

তিনি বলেন, ‘কোভিড-১৯ এবং জুলাইয়ের রণ ও রক্তঝরা দিনগুলোতেও শিক্ষার্থীরা মনোবল হারায়নি। আমাদের বিশ্বাস ছিল, তারা এসএসসিতে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবে। তাদের এই অভিযাত্রা বহুদূর এগিয়ে যাবে।’

প্রতিষ্ঠানটির শিক্ষক ও সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের শৃঙ্খলা, নিয়মিত পাঠদান, শিক্ষকদের নিবিড় তদারকি এবং শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টাই ধারাবাহিক সাফল্যের অন্যতম কারণ।

এর আগেও এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফল করেছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ছিল ৯৪ দশমিক ৬৪ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ৬৩৫ জন। একই বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৯৯ দশমিক ৯১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৪২৩ জন।

শুধু এসএসসি ও এইচএসসিতেই নয়, প্রাথমিক ও জুনিয়র পর্যায়েও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সাফল্য অর্জন করছে। জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৮৫ জন ট্যালেন্টপুল এবং ১৬৮ জন সাধারণ বৃত্তি অর্জন করেছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা বলছেন, ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখে শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল নয়, ভবিষ্যতের জন্য দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। এবারের এসএসসি ফলাফল সেই লক্ষ্য বাস্তবায়নের পথে আরও একটি বড় অর্জন বলে মনে করছেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন