• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি আশুলিয়ায় ৩৪০০ ইয়াবা উদ্ধার, নেপথ্যে কারা? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক এক মাসেই লক্ষাধিক ইয়াবা উদ্ধার, কুমিল্লায় শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বাড়াতে গণশুনানি গোমতীর তীরে নৌবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাই বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে সম্ভাবনার ঢেউ, উন্নয়নে ভাটার টান এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নজরকাড়া সাফল্য এসএসসি পরীক্ষার ফলে জয়পুরহাট জেলায় সেরা গার্লস ক্যাডেট কলেজ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: কুমিল্লায় ডিআইজি

গোমতীর তীরে নৌবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাই

নিজস্ব সংবাদ দাতা / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

দাউদকান্দি সংবাদদাতা :

কুমিল্লার দাউদকান্দিতে গোমতী নদীর তীরে আধুনিক নৌবন্দর স্থাপনের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের পথে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। নৌবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাই করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি প্রতিনিধি দল গোমতী নদীর তীরবর্তী প্রায় এক কিলোমিটার এলাকা সরেজমিনে পরিদর্শন করেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিআইডব্লিউটিএর প্রতিনিধি দল গোমতী নদীর তীরবর্তী সম্ভাব্য নৌবন্দর এলাকা পরিদর্শন করেন। এ সময় নদীর নাব্যতা, তীরবর্তী এলাকার অবকাঠামোগত সুবিধা, যোগাযোগব্যবস্থা, পণ্য পরিবহনের সম্ভাবনা এবং নৌবন্দর স্থাপনের উপযোগী স্থানগুলো পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলের পর্যবেক্ষণ ও প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। সম্ভাব্যতা যাচাইসহ পরবর্তী প্রক্রিয়াগুলো অনুকূলে থাকলে দাউদকান্দির গোমতী নদীর তীরে একটি আধুনিক নৌবন্দর স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেন, দাউদকান্দির গোমতী নদীর তীরে আধুনিক নৌবন্দর স্থাপন এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। বিআইডব্লিউটিএর প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন সেই প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

তিনি বলেন, নৌবন্দর প্রতিষ্ঠিত হলে দাউদকান্দির নৌ যোগাযোগব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ। উন্মোচিত হবে উন্নয়নের নতুন সম্ভাবনা।

ড. খন্দকার মারুফ হোসেন আরও বলেন, দাউদকান্দির উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টদের মতে, গোমতী নদীর তীরে আধুনিক নৌবন্দর স্থাপন করা গেলে দাউদকান্দি নৌ যোগাযোগের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে। নদীপথে পণ্য পরিবহনের সুযোগ বাড়লে সড়কপথের ওপর চাপ কমার পাশাপাশি পরিবহন ব্যয়ও কমতে পারে।

পরিদর্শনকালে বিআইডব্লিউটিএর পরিকল্পনা বিভাগের পরিচালক মুহম্মদ মহিউদ্দিন চৌধুরী, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আবদুস সালাম, মেঘনা ঘাট নৌবন্দরের বন্দর ও পরিবহন কর্মকর্তা রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী নেপাল চন্দ্র দেবনাথসহ বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোমতী নদীর তীরে আধুনিক নৌবন্দর স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন