• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি আশুলিয়ায় ৩৪০০ ইয়াবা উদ্ধার, নেপথ্যে কারা? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক এক মাসেই লক্ষাধিক ইয়াবা উদ্ধার, কুমিল্লায় শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বাড়াতে গণশুনানি গোমতীর তীরে নৌবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাই বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে সম্ভাবনার ঢেউ, উন্নয়নে ভাটার টান এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নজরকাড়া সাফল্য এসএসসি পরীক্ষার ফলে জয়পুরহাট জেলায় সেরা গার্লস ক্যাডেট কলেজ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: কুমিল্লায় ডিআইজি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বাড়াতে গণশুনানি

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ সংবাদদাতা:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সীমানা বর্ধিতকরণ নিয়ে দ্বিতীয় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

সিটি করপোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণ ও অংশীজনদের মতামত নেওয়া, বিভিন্ন বিষয় পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এ গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানিতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনেরা তাঁদের মতামত, পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন। সীমানা বর্ধিতকরণের ফলে স্থানীয় জনগণের নাগরিক সুবিধা, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং এলাকার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিভিন্ন মতামত উপস্থাপন করা হয়।

গণশুনানিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি), নারায়ণগঞ্জসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা ও অন্যান্য অংশীজন গণশুনানিতে অংশ নেন। তাঁরা প্রস্তাবিত সীমানা বর্ধিতকরণ বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

গণশুনানিতে উপস্থাপিত মতামত ও সুপারিশগুলো পর্যালোচনা করে সিটি করপোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত পরবর্তী কার্যক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন