• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ পাঁচবিবির ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আটক আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা পরিবেশ প্রতিমন্ত্রীর মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে মেঘনা বিএনপির নেতাদের সাক্ষাৎ সিআইডির মহাখালী কেমিক্যাল ল্যাব পরিদর্শনে স্বরাষ্ট্রের সচিব-আইজিপি মাদকমুক্ত কুমিল্লার প্রত্যয়ে শিক্ষার্থীদের র‍্যালি-সমাবেশ মাদক-চাঁদাবাজি-কিশোর গ্যাং ঠেকাতে সিদ্ধিরগঞ্জে মতবিনিময় আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি

ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব সংবাদ দাতা / ২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

এম.এ.এইচ. রাকিবুল ইসলাম:

ময়মনসিংহের ত্রিশালকে আদর্শ নজরুল সিটি হিসেবে গড়ে তুলতে ত্রিশাল পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পৌর বাজারের ইজারাদার ও ত্রিশাল বাজারের ব্যবসায়ীরা।

মঙ্গলবার দুপুরে গো-হাটা মোড় বাজার ইজারা ঘরের সামনে থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে পৌর বাজারের ধানীখোলা মোড়, উপজেলা পরিষদ মোড়, বড় মসজিদ রোড, চকবাজার মোড় ও ছাগল হাটা মোড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে আবার গো-হাটা মোড়ে গিয়ে শেষ হয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন, ত্রিশাল বাজারের ইজারাদার শহীদ উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা জয়নাল আবেদীন, বিএনপি নেতা কৃষিবিদ নূর মোহাম্মদ, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, ব্যবসায়ী তোতা মিয়াসহ অনেকে অংশ নেন।

এ সময় পৌর শহরে জনসচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীদের যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার জন্যও অনুরোধ জানানো হয়।

ইজারাদার শহীদুল্লাহ বলেন, “নিজের জায়গা নিজে পরিষ্কার করে রাখলে এলাকা পরিষ্কার থাকবে। তাই সবাইকে পৌর বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ করছি।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন