• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

২৫ কৃষি কর্মকর্তা পেলেন ৫ম গ্রেডে পদোন্নতি

ডেস্ক রিপোর্ট / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিসিএস (কৃষি) ক্যাডারের ২৫ কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর ৫ম গ্রেডে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা উপপরিচালক/সমমান পদে দায়িত্ব পালন করবেন।
কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখা থেকে বৃহস্পতিবার (১৩ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কৃষি মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি/নিয়োগ কমিটির ৩ আগস্ট অনুষ্ঠিত সভার সুপারিশের ভিত্তিতে এ পদোন্নতি দেওয়া হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫-এর ৫ম গ্রেডে বেতনক্রম ৪৩ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. আরিফ হোসেন (পরিচিতি নম্বর-১৮৬১)। এ ছাড়া প্রেষণে কর্মরত মোহাম্মদ সামসুল আলম চৌধুরী, ড. মো. আনোয়ারুল ইসলাম, মো. সারোয়ার জামান, মো. জাহিদুল ইসলাম বিশ্বাস, ইসরাত জাহান মিলি, মাসুদ আহমেদ, মোছা. সারমিন আক্তার, মো. আলীনুর রহমান, মো. হুমায়ুন কবীর, মো. ওমর ফারুক এবং মো. জাহিরুল ইসলাম সরকার রয়েছেন।এ ছাড়া মো. ময়নুল হক সরকার, মোছা. ফাহিমা হক, মো. মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আনিছুজ্জামান, ড. মো. আব্দুল মালেক, সালাহ উদ্দিন টিপু, মো. রোস্তম আলী, নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, মো. আব্দুস সামাদ, মো. রিয়াজ উল্লাহ বাহাদুর, মো. জগলুল হায়দার, মো. মোস্তফা কামাল এবং মো. শরিফুল ইসলামও পদোন্নতি পেয়েছেন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে ৫ম গ্রেডে যোগদানপত্র দাখিল করতে হবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা পদোন্নতির অব্যবহিত আগের পদেই দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ শহিদ উল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ১৩ আগস্ট জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন