• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

ডেস্ক রিপোর্ট / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।।

সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটে কর্মরত ৪৯ জন পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন।
বাধ্যতামূলক অবসরে পাঠানো সাত এএসপি হলেন— র‍্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের এসি (পেট্রল) মো. নুরুল মোস্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মো. সৈয়দুজ্জামান, র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, আরআরএফ ঢাকার এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার এএসপি মো. রবিউল ইসলাম।
এ ছাড়া দেশের বিভিন্ন জেলা, মহানগর পুলিশ, সিআইডি, পিবিআই, এসবি, র‍্যাব, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ ও পুলিশ প্রশিক্ষণকেন্দ্রসহ বিভিন্ন ইউনিটে কর্মরত ৪৯ জন পুলিশ পরিদর্শককেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
অবসরে যাওয়া পরিদর্শকদের মধ্যে রয়েছেন জামালপুরের কোর্ট পুলিশে কর্মরত মো. আবুল হোসেন, নোয়াখালী সদর সার্কেল অফিসের মো. কামরুল ইসলাম মোল্যা, চাঁপাইনবাবগঞ্জের অপরাধ শাখার মো. মুজিবুর রহমান, এসবির স্কুল অব ইন্টেলিজেন্সের মোহা. জাবেদুল ইসলাম, জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেল অফিসের মো. মজিবর রহমান, গাজীপুর রিজার্ভ অফিসের এ কে এম মিজানুল হক এবং ট্যুরিস্ট পুলিশের গাজীপুর জোনের মো. মীর মোশারফ হোসেন।
তালিকায় আরও রয়েছেন চাঁদপুর কন্ট্রোল রুমের মো. সফিকুল ইসলাম, সিআইডি ঢাকার মো. মনিরুজ্জামান, টাঙ্গাইল কোর্ট পুলিশের মো. আজহারুল ইসলাম সরকার, বরিশাল রেঞ্জ অফিসে সংযুক্ত থাকা সাময়িক বরখাস্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম, এসবির এ এফ এম নাসিম, পিবিআই ঢাকা মেট্রো সিটির মো. মোফাজ্জেল হোসেন, সিআইডি ঢাকা মেট্রো সাউথের মো. জিয়াউল মোর্শেদ এবং মাগুরা কোর্ট পুলিশের সুনীল কুমার কর্মকার।
এ ছাড়া কুষ্টিয়া ডিবির এ কে এম আজমল হুদা, শিল্পাঞ্চল পুলিশ-২ গাজীপুরের স্বপন কুমার মজুমদার, সিআইডি মুন্সিগঞ্জের মো. বেলায়েত হোসেন, টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান, পিবিআইয়ের রেকর্ড সেকশনের মো. মনিরুজ্জামান, সিআইডির লজিস্টিকসের মো. এনামুল হক, সিআইডি কক্সবাজারের বেলালে উদ্দিন জাহাঙ্গীর, পিবিআই চট্টগ্রামের মো. বাবুল আকতার এবং এসবির রাজনৈতিক সেন্ট্রালের ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞার নামও রয়েছে।
তালিকায় লক্ষ্মীপুর কোর্ট পুলিশের এম এ জলিল, পুলিশ ট্রেনিং সেন্টার রংপুরের কাজী সাহান হক, সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির মো. মশিউর রহমান, ট্যুরিস্ট পুলিশ গাজীপুর জোনের মো. সিদ্দিকুর রহমান, পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার মো. মাহমুদুল হক, সিআইডির মিডিয়া শাখার মো. নজরুল ইসলাম, অ্যান্টি টেররিজম ইউনিটের মোহাম্মদ সাহিদুর রহমান, খাগড়াছড়ির এসটিসির বি এম ফরমান আলী, পিটিসি নোয়াখালীর মো. রফিকুল ইসলাম এবং পিটিসি খুলনার প্রলয় কুমার সাহার নামও রয়েছে।
আরও রয়েছেন ১ এপিবিএনের মো. মিজানুর রহমান, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের কে এম আশরাফ উদ্দিন, চট্টগ্রাম রেলওয়ে জেলার মীর মো. নুরুল হুদা, জামালপুরের বাহাদুরাবাদ ঘাট নৌ থানার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন, রাজশাহীর তানোর থানার ওসি এস এ মাসুদ পারভেজ, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার শেখ মো. গোলাম মোস্তফা এবং ঝালকাঠির ডিএসবি ডিআইও-১ মো. মোস্তফা কামাল হায়দার।
এ ছাড়া সিআইডি সিলেটের শাহ মো. হারুন অর রশীদ, অ্যান্টি টেররিজম ইউনিটের খায়রুল ফজল, জিএমপির ডিবি-নর্থের মো. ইসমাইল হোসেন, এসবির কেপিআই শাখার মো. এমদাদুল হক, ১৪ এপিবিএন কক্সবাজারের সমীর চন্দ্র সূত্র ধর, যমুনা সেতু পশ্চিম নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আখতারুজ্জামান প্রধান, সিআইডির টিএইচবির মো. নান্নু মোল্লা এবং কুমিরা হাইওয়ে থানার ওসি মো. জাকির রব্বানীকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়ার এই সিদ্ধান্ত সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় নেওয়া হয়েছে। অবসরে যাওয়া কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসরকালীন সুযোগ-সুবিধা পাবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন