• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ

কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মো. জুয়েল কাজী:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন মো. মাহমুদুল হক শামীম মুন্সী। তিনি সাবেক ছাত্রনেতা, কোদালিয়া শহীদনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি এবং বর্তমানে নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এলাকার মানুষের কাছে পরিচিত মুখ ও স্বনামধন্য পরিবারের সন্তান হিসেবে মো. মাহমুদুল হক শামীম মুন্সীকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণার বিষয়ে শামীম মুন্সী বলেন, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মানুষের পাশে থাকা এবং এলাকার কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়েই তিনি সামনে এগিয়ে যেতে চান। তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।

তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন।চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাহমুদুল হক শামীম মুন্সী ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন