ঢাকা   ১২:৫৯:২১ পিএম, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

বিপ্লব সিকদার
  • Update Time : Friday, August 21, 2026,
  • 62 Time View

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এমপি ও সাধারণ সম্পাদক এবং প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, দেশ ও গণতন্ত্রের প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘদিনের সংগ্রাম, ত্যাগ, সাহস, নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর অধিষ্ঠান দেশবাসীর জন্য আনন্দ ও গৌরবের বিষয়।
তাঁরা আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিজ্ঞতা, প্রজ্ঞা, দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্বে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্থতা, দীর্ঘায়ু ও শক্তি কামনা করে বলা হয়, মহান আল্লাহ যেন দেশ ও জাতির কল্যাণে তাঁর দায়িত্ব পালনে সর্বদা সহায় হন।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ-আল-মামুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি