ঢাকা   ০১:০১:১১ পিএম, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার ও খুনি হাসিনাসহ জড়িতদের শাস্তির দাবিতে বায়েজিদ থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026,
  • 64 Time View

জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার ও শাস্তির দাবিতে বায়েজিদ থানা ছাত্রদল-৪৪ নম্বর ওয়ার্ডের বিক্ষোভ মিছিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের শাস্তির দাবিতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা ও ৪৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বায়েজিদ থানা ছাত্রদলের সদস্য সচিব সৈয়দুর রহমান আকিবের সভাপতিত্বে এবং থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম মনিরুজ্জামানের সঞ্চালনায় মিছিলটি টেক্সটাইল মিল মোড়সংলগ্ন শেরশাহ থেকে শুরু হয়ে তারাগেট ও বায়েজিদ বোস্তামী এলাকা প্রদক্ষিণ করে শেরশাহ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য মোহাম্মদ আবু কাউচার। প্রধান বক্তা ছিলেন সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মু. সোহেল ছিদ্দিকী রনি।

এ সময় বায়েজিদ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শওকতুল আলম বাপ্পি, রাশেদ মিয়া, মু. আলমগীর ও জয়নাল আবেদিন জয়, থানা ছাত্রদলের সদস্য সাকিবুল ইসলাম, সাউদার্ন ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল শামীম, থানা ছাত্রদল নেতা মু. সুলতান, আশেকান আউলিয়া কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাওন, যুগ্ম সম্পাদক আবু বক্কর, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিল এবং ৪৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড ছাত্রদলের সংগঠক রাকিব, পারভেজ, রাফি, রাসেল, আসিফ, ফরহাদ, নাহিদ ও ইব্রাহিম ইফতিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি