• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ৩৮০ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার ৭২৬১ মেঘনায় অবসরপ্রাপ্ত মেজর মেহেবুবুর রহমানের দাফন সম্পন্ন মেঘনায় খাসজমি দখলমুক্ত, আট স্থাপনা উচ্ছেদ মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বাড়াতে উদ্যোগ নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ

মেঘনায় অবসরপ্রাপ্ত মেজর মেহেবুবুর রহমানের দাফন সম্পন্ন

নিজস্ব সংবাদ দাতা / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা গ্রামের অবসরপ্রাপ্ত মেজর মেহেবুবুর রহমান ডালিমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে বড়কান্দা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।
এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মেজর (অব.) মেহেবুবুর রহমান ডালিম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মেহেবুবুর রহমান ডালিম ১৯৮৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। দীর্ঘদিন সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের পর তিনি অবসর গ্রহণ করেন।
সোমবার জানাজায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি। এ সময় তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
এ ছাড়া জানাজায় অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন লন্ডনী, সদস্যসচিব মো. সালাউদ্দিন সরকার, মরহুমের ছোট ভাই ও সাবেক সদস্যসচিব এম এম মিজানুর রহমান, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, আবু ইউসুফ নয়ন, হুমায়ূন কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক আভাউর রহমান ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জানাজা শেষে মেজর (অব.) মেহেবুবুর রহমান ডালিমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন