কুমিল্লার মেঘনা থানা পুলিশের অভিযানে চার আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. হালিম (৪৫), ডালিম (৩৫), মো. সোহেল (৩২) ও সানি (২১)। তাদের বাড়ি মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায়।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম গ্রেপ্তার ও আসামিদের আদালতে প্রেরণের তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে মেঘনা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।