• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
  • [gtranslate]

পুলিশের ১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি-পদায়ন

নিজস্ব সংবাদ দাতা / ২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ পুলিশের ১০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের জন্য এ আদেশ জারি করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকারকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায়, এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসানকে সাতক্ষীরায় এবং এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে।
এ ছাড়া গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে কটিয়াদী সার্কেল, কিশোরগঞ্জে, কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে এবং এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মাহিন ফরাজী, পিপিএম-সেবাকে গৌরনদী সার্কেল, বরিশালে পদায়ন করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার তানজিনা চৌধুরীকে সিআইডিতে, র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আরিফ রাইয়ানকে পটিয়া সার্কেল, চট্টগ্রামে এবং গাইবান্ধার বি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলামকে কালীগঞ্জ সার্কেল, গাজীপুরে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দীনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) পদায়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন