• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]

পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি-পদায়ন

নিজস্ব সংবাদ দাতা / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

জনস্বার্থে বাংলাদেশ পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তাদের তাঁদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলি-পদায়ন করা হয়েছে।
বদলি-পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন (বিপি-৮৭১৬১৭৮৪৩৪)। তাঁকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) পদে পদায়ন করা হয়েছে।
কেএমপি, খুলনার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোসাঃ শারমিন সুলতানা রাখী (বিপি-৮৮১৬১৭৮৩৮১)-কে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
র‍্যাবের সহকারী পুলিশ সুপার মোঃ রেজাউল করিম (বিপি-৬৮৯১০১০৪৮৫)-কে সিআইডির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
সিএমপি, চট্টগ্রামের সহকারী পুলিশ কমিশনার মোঃ নুরুল ইসলাম সিদ্দিক, পিপিএম (বিপি-৭০৯৩০০৯৯৩৩)-কেও সিআইডির সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া বিএমপি, বরিশালের সহকারী পুলিশ কমিশনার রতন চন্দ্র কর্মকার (বিপি-৬৭৯৪০১০৭২৩)-কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন