ঢাকা   ০১:০০:৪৯ পিএম, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ

আল মামুন
  • Update Time : Saturday, September 12, 2026,
  • 35 Time View

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন হোসেন অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী চক্র আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা করছে। দাউদকান্দি ও মেঘনা উপজেলায় কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কিছুতেই বরদাশত করা হবে না।
এই অঞ্চলের শান্তিপ্রিয় জনগণ কখনোই তা মেনে নেবে না। কঠোর আইনী পদক্ষেপের মাধ্যমে এইসব গণবিরোধী কর্মকান্ড দমন করা হবে।
তরুণ মেধাবী ও নন্দিত নেতা ড.খন্দকার মারুফ আজ শনিবার তাঁর ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে এইসব কথা লিখেছেন।
২০২৪ -এর গণঅভ্যুত্থানের সকল গণতান্ত্রিক শক্তির প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি(খন্দকার মারুফ) বলেন, আসুন, শান্তিপ্রিয় জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সকল সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীল কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক এবং আইনসম্মত দুর্বার প্রতিরোধ গড়ে তুলি। আমাদের সংগ্রাম প্রতিহিংসার নয়, এটি জনগণের জানমালের নিরাপত্তা,গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রাম।
তিনি বলেন,দাউদকান্দি এবং মেঘনা উপজেলার মানুষের নিরাপদ জীবন ও সম্প্রীতি রক্ষা আমাদের অঙ্গীকার। কোনো উস্কানি, ষড়যন্ত্র কিংবা অপতৎপরতা আমাদের এই অঙ্গীকার থেকে বিচ্যুত করতে পারবে না। আইনের শাসন, জনগণের ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধই হবে- সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের সবচেয়ে শক্তিশালী জবাব।
আল্লাহ আমাদের সহায় হোন, আমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি