ঢাকা   ১২:৫২:৪৫ পিএম, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাম-পদবি ব্যবহার করে অপকর্মের দায় আমার নয়: তীব্র প্রতিবাদ ফোরকান উদ্দিন চৌধুরীর

Reporter Name
  • Update Time : Saturday, September 19, 2026,
  • 9 Time View

নাম-পদবি ব্যবহার করে অপকর্মের দায় আমার নয়: তীব্র প্রতিবাদ ফোরকান উদ্দিন চৌধুরীর

হাটহাজারী প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাট নার্সিংহোমে পাঁচ মাসের গর্ভের সন্তান মৃত প্রসবের অভিযোগ এবং পরবর্তীতে এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিককে বাধা ও হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফোরকান উদ্দিন চৌধুরী।

একই সঙ্গে ওই ঘটনায় হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে তার নাম ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করার অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে ফোরকান উদ্দিন চৌধুরী বলেন, চৌধুরীহাট নার্সিংহোমের ঘটনাকে কেন্দ্র করে কোনো অজ্ঞাত ব্যক্তি বা নিজেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি পরিচয়দানকারী ব্যক্তি যদি তার নাম ও পদবি ব্যবহার করে থাকেন, তাহলে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নন। তিনি নিজেই হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলে উল্লেখ করেন।

তিনি বলেন, “আমার অনুমতি ছাড়া আমার নাম ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ কোনো অনৈতিক, অপকর্ম বা বেআইনি কর্মকাণ্ডে জড়িত হয়ে থাকলে তার দায়ভার আমার নয়। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

ফোরকান উদ্দিন চৌধুরী আরও বলেন, তার নাম ও পদবি ব্যবহার করে কোনো অপরাধ বা অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

এ ঘটনায় জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করে প্রযোজ্য আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের এই নেতা। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হুমকির অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি।

ফোরকান উদ্দিন চৌধুরী বলেন, অন্যায়ের সঙ্গে কোনো আপস নয়। প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণই তার প্রত্যাশা।

তিনি হাটহাজারী উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

ফোরকান উদ্দিন চৌধুরী
সভাপতি
হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দল

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি