ঢাকা   ০৪:২৮:০৬ এএম, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেঘনায় বিএনপি নেতা মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, ওসি-ইউএনও’র দাবি তর্কাতর্কি চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী চৌদ্দগ্রাম দত্তসার রহমানীয়া মাদ্রাসার মাহফিল ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম : সংসদীয় কমিটি ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৩১ জন আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

কুমিল্লা উত্তরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল বুধবার

Reporter Name
  • Update Time : Tuesday, September 22, 2026,
  • 9 Time View

স্টাফ রিপোর্টার :
কুমিল্লা (উত্তর) জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা স্বেচ্ছাসেবক দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার সকাল ১১টায় চান্দিনার পালকি সিনেমা হল মাঠে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
কর্মসূচি সফল করতে কুমিল্লা (উত্তর) জেলার অধীন সব উপজেলা ও পৌর শাখার স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার অনুষ্ঠিত এক জরুরি সাংগঠনিক সভায় কর্মসূচির সিদ্ধান্ত অনুমোদন করেন কুমিল্লা (উত্তর) জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনন্দ ও সদস্যসচিব মো. অহিদুজ্জামান মোল্লা।
বিজ্ঞপ্তিতে কর্মসূচিতে সংশ্লিষ্ট ইউনিটগুলোর নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি পাঠান জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মাজারুল হক (মাছুম) পাঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি