ঢাকা   ০৪:২৮:০২ এএম, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেঘনায় বিএনপি নেতা মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, ওসি-ইউএনও’র দাবি তর্কাতর্কি চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী চৌদ্দগ্রাম দত্তসার রহমানীয়া মাদ্রাসার মাহফিল ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম : সংসদীয় কমিটি ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৩১ জন আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

কুষ্টিয়ায় লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

Reporter Name
  • Update Time : Sunday, October 4, 2026,
  • 16 Time View

কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাজার এলাকা থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী মাজার থেকে বের হওয়ার সময় ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন। এ সময় তার দিকে একজন ডিম ছুড়ে মারেন। পরে তিনি প্রায় ৩০ মিনিট সেখানে অবরুদ্ধ ছিলেন বলে জানা গেছে।

ঘটনার পর এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার দাবি করেন। তবে তিনি হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন।

ঘটনাস্থলের একটি ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের কয়েকজনকে তাড়া করতে দেখা গেছে। তবে প্রতিবেদনটি প্রকাশের সময় ভিডিও ও ঘটনার বিস্তারিত সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে থাকা জাতীয় ছাত্রশক্তির নেতা নাইম আবেদিন জানান, মাজার এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। প্রশাসন এবং স্থানীয় এনসিপি ও ছাত্রশক্তির নেতারা তাদের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছেন বলেও জানান তিনি।

এর আগে গত ২২ মে জুমার নামাজের পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ, পুরাতন ডিসি কোর্ট এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীরা হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে।

এ ছাড়া গত ২৮ জুলাই সন্ধ্যায় হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার, সোনালী ব্যাংক ও সার্কিট হাউস এলাকায়ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি