ঢাকা   ০৯:৩৯:২৫ এএম, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে তৌফিক ইমরোজ খালিদীর জানাজা, মরদেহ আসছে ঢাকায়

Reporter Name
  • Update Time : Friday, October 9, 2026,
  • 5 Time View

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইমরোজ খালিদীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক ছিলেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জোহরের নামাজ শেষে পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শনিবার (৯ অক্টোবর) মরদেহ বাংলাদেশে নিয়ে ঢাকার বনানীতে তার দ্বিতীয় জানাজার নামাজ আয়োজনের বিষয়ে জানানো হয়।

গত ২ অক্টোবর লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

জানাজায় ব্রিটেনের বাংলা ভাষাভাষী গণমাধ্যমকর্মী, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ নাহাস পাশা বলেন, বাংলাদেশি সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইমরোজ খালিদী সংবাদ মাধ্যমে একটি অনন্য অধ‍্যায় সৃষ্টি করেছেন। তিনি শুধু সাংবাদিক নয়, একজন মানবিক ও ধার্মিক মানুষ ছিলেন। আমি যতদূর জানি, তিনি পবিত্র হজ পালন করার পর সঙ্গে করে কাফনের কাপড় নিয়ে এসেছিলেন, যা এবারও তিনি লন্ডনে সফরের সময় সঙ্গে করে নিয়ে এসেছিলেন। লন্ডনে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমি নিজেই অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তিনি চিরবিদায় নিলেন। আজ তার এই নিজের কেনা কাফনের কাপড় পরিধান করে, তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেলেন।

এদিকে গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, সাধারণ সম্পাদক আব্দুল বাছির, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এ রহমান অলি, ব্রিজবাংলা২৪-এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলালসহ অন‍্যান‍্য সাংবাদিক নেতারা।

তৌফিক ইমরোজ খালিদীর ছেলে রাজ খালিদী জানান, শুক্রবার বিকেলে লন্ডন থেকে তার বাবার মরদেহ নিয়ে বাংলাদেশ যাবেন। এরপর শনিবার (৯ অক্টোবর) ঢাকার বনানীতে তার দ্বিতীয় জানাজার নামাজ শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি