ঢাকা   ১০:০০:৪১ এএম, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইকে অস্বীকার করে দেশে আ. লীগের রাজনীতির সুযোগ নাই: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : Friday, October 23, 2026,
  • 1 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জুলাইকে অস্বীকার করে দেশে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নিজ সংসদীয় আসন ভোলা-১-এর ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকেরহাট বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশে রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে জুলাইকেও স্বীকার করতে হবে এবং জুলাইয়ের ব্যাপারে ক্ষমাও চাইতে হবে জানিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, দোষীদের সাজা হওয়ার পর বাংলাদেশের মানুষ যদি অনুভব করে-তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়ার, সেটা সময়ই বলে দেবে।

আগে বলতো দেশে জঙ্গি জঙ্গি, এখন বলে দেশে গণতন্ত্র নাই, আওয়ামী লীগ বহির্বিশ্বে একটা নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে বলে জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, আমি আমার চোখে বাংলাদেশের ইতিহাসে এতো নির্বিঘ্নে পূজা উদযাপন করতে দেখিনি, এতো সুন্দর নিরাপত্তার মধ্যে। অথচ আওয়ামী লীগ একটা সময় বলতো আমরা ক্ষমতায় আসলে দেশে পূজা হবে না, আনন্দ উৎসবের মধ্য দিয়ে হিন্দুরা তাদের ধর্মীয় উৎসব পালন করলো। বাংলাদেশে ন্যারেটিভ তৈরির কোনো সুযোগই নাই। আওয়ামী লীগ ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার কিছুদিন পর থেকেই আরম্ভ হচ্ছিল যে এখানে হিন্দুদের ওপর অত্যাচার, ভারতীয় কিছু মিডিয়া সেগুলো সম্প্রচার করার চেষ্টা করেছিল।

আওয়ামী লীগ তাদের শাসনামলের ১৭ বছরে দেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়ে গিয়েছে এবং সেখান থেকে ফিরে আসতে সরকারের সময় লাগছে বলে জানান বিজেপি চেয়ারম্যান পার্থ।

তিনি আরও বলেন, মানুষ ভোট দিয়েছে আমরা নির্বাচিত হয়েছি, আমাদের বিরোধীদল আছে। আমার বিশ্বাস গণতন্ত্র আরও উন্নতি হয়ে আরও ভালো জায়গায় চলে যাবে।

আরেক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে সময় বলে দেবে এবং তার দেশে ফেরার রাজনৈতিক ওই পেক্ষাপট সৃষ্টি হয়নি। আমার ধারণা ২৪-এর গণঅভ্যুত্থানে হত্যা অত্যাচারের ওই ট্রমা থেকে মানুষ বের হয়ে আসতে পারেনি, ওই ট্রমা সাইকোলজি রয়ে গেছে। সুতরাং আমার মনে হয় না তার দেশে ফেরার ঘোষণা বাস্তব।

এ সময় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা ও স্থানীয়সহ তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া গণসংযোগকালে তথ্যমন্ত্রী বিভিন্ন মানুষের কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি