• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার :ড.খন্দকার মারুফ হোসেন হোমনায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ কলমের কালি থেকে বুলেট: বিবেকের রক্তক্ষরণ শব্দহীন কান্নায় জর্জরিত মেঘনার জেলেপল্লীর জীবনসংগ্রাম ফেসবুকে অপপ্রচার: সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়ার জিডি জবাই করা ১৩টি ঘোড়ারগোস্ত ফেলে পালিয়েছে একটি চক্র আইন পাস, তবুও সক্রিয় আ.লীগ নেতাকর্মী: ড.খন্দকার মারুফ হোসেন নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপ:খন্দকার মারুফ মেঘনার সড়কে অপরিকল্পিত স্পীড ব্রেকারে ঘটছে দূর্ঘটনা খুঁজতে হবে সমাধান বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হচ্ছেন ড.মোশাররফ

দোয়ারাবাজার উপজেলার বেহাল রাস্তা সংস্কারের দাবি

নিজস্ব সংবাদ দাতা / ২৪০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

১৩ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

এনামুল কবির মুন্না দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন,বোগলা ইউনিয়ন,লক্ষীপুর ইউনিয়ন,বাংলাবাজার ইউনিয়ন,নসিংপুর ইউনিয়নের বর্তমানে সবকয়টি ইউনিয়নের রাস্তাে চলাচলের অযোগ্য।

এ ইউনিয়ন গুলোর রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে। তবুও প্রয়োজনের তাগিদে চলাচল করছে জনসাধারণ। ঝুঁকি নিয়ে চলতে গিয়ে মাঝে-মধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। গত কয়েক বছর ধরে পড়ে থাকা বেহাল দশা রাস্তার ভাঙা অংশ মেরামত না করায় বড় বড় গর্ত পরিণত হয়েছে মরণ ফাঁদে।

এলাকাবাসী জানায়,গ্রামের রাস্তা গুলো এমন অবস্থায় রয়েছে যে, দীর্ঘদিন সড়কের বেহাল দশার কারণে যাত্রীরা কোন প্রকার যানবাহন দিয়ে এ সড়কে যাতায়াত করতে পারছে না। শুধুমাত্র পায়ে হেটেই চলাচল করতে হয়। বিশেষ করে বিপাকে পড়ছেন স্কুলগামী শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা।

এ রাস্তা দিয়ে পাঁচটি ইউনিয়নের জনসাধারণসহ আশ-পাশের কয়েক গ্রামের মানুষ যাতায়াত করেন। দ্রুত রাস্তাগুলোর ভাঙা অংশে সংস্কারের ব্যবস্থা না নিলে বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছেন। তবে দিনের বেলায় কষ্ট করে যানবাহন চলাচল করলেও রাতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভাঙা রাস্তার কারণে পথচারীসহ এলাকাবাসীর দুর্ভোগ চরমে উঠেছে বলেও জানান গ্রামবাসী। পাঁচ ইউনিয়ন বাসীর দাবি (সুনামগঞ্জ ৫) আসনে এ,মপি মুহিবুর রহমান মানিক যেন খুব দ্রুত সংস্কার কাজে হাত দেন।

সুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম আর্মি জানান, এই সড় গুলো দিয়ে এলাকার হাজার হাজার মানুষ প্রতিনিয়ত উপজেলা সদর, জেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন।
কিন্তু দীর্ঘদিন ধরে এই সড়ক গুলো চলাচল অনুপযোগী হওয়ায় সাধারণ মানুষ বিড়ম্বনার শিকার হচ্ছেন। প্রতিনিয়তিই ঘটছে দুর্ঘটনা। এটি খুব দ্রুত সংস্কার করা প্রয়োজন বলে আমি মনে করি।

এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ডাঃআব্দু রহিমের নিক জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন আপনারা সাংবাদিক আপনারা এমপি সাবের সাথে এই বিষয়ে আলাপ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন